আজ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে কনার কনসার্ট ট্যুর, চলবে প্রায় তিন মাস

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে কনসার্টে অংশ নিতে দীর্ঘ সংগীত সফরে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত ২১ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন কনা। তখন জানিয়েছিলেন, কনসার্টের জন্য এই সফরে যাচ্ছেন। তবে কোথায় ও কবে গান গাইবেন, তা এতদিন প্রকাশ করেননি তিনি। এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই তালিকা প্রকাশ করেছেন এই গায়িকা।

কনার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে তার কনসার্ট ট্যুর শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। প্রায় তিন মাসের এই সফরে দেশটির বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন তিনি। কনার কনসার্টের তালিকায় রয়েছে—ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলস, ওকলাহোমা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মায়ামি, আটলান্টা, অ্যাবেইয়া, অ্যারিজোনা ও নিউ ইয়র্ক।

সফরের ঘোষণা দিয়ে কনা লিখেছেন, “প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।” গায়িকা জানান, তার এই কনসার্ট ট্যুরের আয়োজন করছে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।

এদিকে কনার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘তোমার হতে চাই’ গানটি। গত ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। গানটিতে কনার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সজীব দাসও। নাট্যকার ও নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’-এ গানটি ব্যবহৃত হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে কনার কনসার্ট ট্যুর, চলবে প্রায় তিন মাস

আপডেট সময়: ০৯:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬