‘সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। শনিবার (২০ জুন) শহরের লেকভিউ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের পদ্মা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সুবর্ণ নাগরিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংস্থার সভাপতি আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহিদ ডাবলু। বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুজ্জামান সাহেদ, উপদেষ্টা এস এম মহাসিন আলম ও শফিকুল আলম (বাবু), কোষাধ্যক্ষ বাইজিদ হাসান এবং স্বেচ্ছাসেবক রাহাতুল ইসলাম বাপ্পা। অনুষ্ঠানে সাংবাদিক এস এম বিপ্লব হোসেন, আবু জাফর (ইকবাল), মোকাররাম বিল্লাহ ইমনসহ সংস্থার সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থী ও সুবর্ণ নাগরিকরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আজকের বাণী 






















