আজ শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত Logo পর্যাপ্ত উৎপাদনের দাবির মধ্যেও সাতক্ষীরায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন Logo সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি Logo নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা বিষয়ে কমিউনিটির কর্মপরিকল্পনা প্রশিক্ষণ শুরু Logo আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার Logo আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন Logo নিজস্ব অর্থায়নে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ Logo সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্টবিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত Logo জালালাবাদের ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের Logo আমরা আর ডুবতে চাই না—জলাবদ্ধতা নিরসনে এখনই উদ্যোগের দাবি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা বিষয়ে কমিউনিটির কর্মপরিকল্পনা প্রশিক্ষণ শুরু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যুব-নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা অনুসরণে কমিউনিটির কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা ইয়ুথ হাবে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর (সিডিওডব্লিউ) বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)।

প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের ২৫ জন যুব সদস্য ও কমিউনিটির প্রতিনিধি অংশ নিয়েছেন।

আয়োজকরা জানান, অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, জলবায়ু সহনশীলতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা শক্তিশালী করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে নেক্সাস অ্যাপ্রোচ, লিঙ্গ ও সামাজিক অন্তর্ভুক্তি, ক্ষমতা ও সম্পদ ম্যাপিং, বাজেট বিশ্লেষণ, সামাজিক পরিকল্পনা, পর্যবেক্ষণ ও জলবায়ু অভিযোজন উদ্যোগ বিষয়ে আলোচনা করা হবে।

দলগত আলোচনা, ব্যবহারিক অনুশীলন, কেস স্টাডি, ভূমিকাভিনয় ও কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল উন্নয়ন কার্যক্রম পরিচালনার দক্ষতা বাড়ানো হবে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো যুব-নেতৃত্বাধীন নেক্সাস উন্নয়ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে তাদের সক্ষমতা জোরদার করা।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে দায়িত্ব পালন করছেন রিপন হোসেন, আরাফাত হোসেন, স্বপ্না খাতুন ও ময়না খাতুন। সহায়ক হিসেবে রয়েছেন সাকিব হোসেন। এ সময় অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নয়ন হোসেন ও প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা বিষয়ে কমিউনিটির কর্মপরিকল্পনা প্রশিক্ষণ শুরু

আপডেট সময়: ০৮:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬