আজ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন Logo বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত Logo জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হবে Logo যুগিখালী ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ Logo সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ শাহীন Logo সাতক্ষীরায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ Logo ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
তালায় জামায়াতের প্রস্তুতি সভায় উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল

জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হবে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় তালা উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, খুলনা বিভাগীয় মহাসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন। তিনি মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, সময়ানুবর্তিতা অনুসরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, “কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খল পরিস্থিতিতে জড়ানো যাবে না। সকলকে ধৈর্য, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।” বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক। সভায় বক্তব্য দেন মাস্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তালা উপজেলার ১২টি ইউনিয়নের আমির, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সভায় মহাসমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে নেতৃবৃন্দ মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা

তালায় জামায়াতের প্রস্তুতি সভায় উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল

জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হবে

আপডেট সময়: ০৯:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬