আজ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন Logo বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত Logo জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হবে Logo যুগিখালী ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ Logo সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ শাহীন Logo সাতক্ষীরায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ Logo ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ শাহীন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও ইতোমধ্যে পৌরসভা নির্বাচন তথা স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এর অংশ হিসেবে আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন দলের বর্ষীয়ান নেতা শেখ মাসুম বিল্লাহ শাহীন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ-তিতিক্ষা ও সাংগঠনিক দক্ষতাকে সামনে রেখে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানা গেছে। শেখ মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৭৬ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মোশাররফ হোসেন এবং মাতা মৃত দেলোয়ারা হোসেন। তিনি ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেছেন। শেখ শাহীন ১৯৯০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেন। পরবর্তীতে তিনি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ছাত্রসংসদের সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯৩ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরে জেলা ছাত্রদলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তিনি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালে বিএনপির জেলা শাখার সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত হন।

পর্যায়ক্রমে তিনি কৃষকদলের সাংগঠনিক সম্পাদক (২০০২), বিএনপির জেলা শাখার অফিস সেক্রেটারি (২০০৫), পৌর শাখার সাধারণ সম্পাদক (২০০৯), জেলা শাখার যুগ্ম সম্পাদক (২০১৩) এবং আহ্বায়ক কমিটির সদস্য (২০১৭) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে (২০২৫ সাল থেকে অদ্যাবধি) তিনি বিএনপির জেলা আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে শেখ মাসুম বিল্লাহ শাহীন একাধিকবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে। ১/১১-এর সময় তিনি গ্রেফতার হয়ে ১১ মাস কারাবরণ করেন। এছাড়া ২০২৩ সালে একই দিনে জেলার ৮টি থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর পুনরায় তাকে গ্রেফতার করে অস্ত্র মামলায় চালান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সবমিলিয়ে তিনি ২১ বার গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে মোট ৪৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। রাজনীতির পাশাপাশি শেখ মাসুম বিল্লাহ শাহীন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলা ট্রাক-ট্রাক্টর ও কাভার্ডভ্যান মালিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক।

এছাড়াও তিনি জেলা ঠিকাদার কল্যাণ সমিতি ও ট্রাক-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি সাতক্ষীরা শহীদ স্মৃতি কলেজের সভাপতি, রেড ক্রিসেন্টের সহ-সভাপতি এবং সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগী ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে শেখ মাসুম বিল্লাহ শাহীন বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো এবং একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলবো। এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি বড় অংশসহ শ্রমিক শ্রেণীর বিরাট একটা অংশ তার পক্ষে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ শাহীন

আপডেট সময়: ০৯:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬