দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উদ্যোগে সাতক্ষীরায় জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা। কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপসহকারী পরিচালক রুবেল হোসেন, সহকারী পরিচালক মো. মহসীন আলী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের হাতে জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য অর্থ তুলে দেওয়া হয়। এ সময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























