আজ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন Logo বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত Logo জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হবে Logo যুগিখালী ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ Logo সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ শাহীন Logo সাতক্ষীরায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ Logo ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিএনের নতুন কমিটি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মানব পাচার প্রতিরোধে এনজিও ও নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) মধ্যে সমন্বয় জোরদার এবং কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের ফোকাল পারসন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত আহ্বায়ক, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক এবং হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ সঞ্চালনা করেন। সভায় বক্তব্য দেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, আরার প্রকল্প সমন্বয়কারী সুলতান মাহমুদ, প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার নাসরিন সুলতানা, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদ, উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার মো. মমিন উদ্দিন এবং অগ্রগতির ডেপুটি ম্যানেজার মো. শাহিনুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে আশ্বাস প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান ও কুমারেশ মণ্ডলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিএনের নতুন কমিটি

আপডেট সময়: ০৯:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬