আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের প্রস্তুতিসভা Logo আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা Logo নূরনগর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা Logo নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের সাথে তালা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময় Logo পরিবেশ সুরক্ষায় ফুলকুঁড়ি আসরের কুইজ ও বৃক্ষরোপণ Logo মাছের অধিকতর ফলন নিশ্চিতে সাতক্ষীরায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ Logo সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে জিয়া পরিষদের শুভেচ্ছা Logo সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo এনএইচডিএফ কলারোয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের প্রস্তুতিসভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে আগামী ২০ জুন খুলনার অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, পৌর মেয়র প্রার্থী মো. ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অ্যাডভোকেট আজিজুল ইসলামসহ জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া সভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ ইমদাদুল হক ও সেক্রেটারি জাহিদ আব্দুল্লাহ, দেবহাটার আমীর ওলিউল্লাহসহ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঘোষিত বিভাগীয় সমাবেশ সফল করতে সকল সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করে সমাবেশকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হবে। সভা শেষে আসন্ন সমাবেশকে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের প্রস্তুতিসভা

আপডেট সময়: ০৯:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬