আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের প্রস্তুতিসভা Logo আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা Logo নূরনগর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা Logo নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের সাথে তালা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময় Logo পরিবেশ সুরক্ষায় ফুলকুঁড়ি আসরের কুইজ ও বৃক্ষরোপণ Logo মাছের অধিকতর ফলন নিশ্চিতে সাতক্ষীরায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ Logo সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে জিয়া পরিষদের শুভেচ্ছা Logo সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo এনএইচডিএফ কলারোয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নূরনগর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আসন্ন নূরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফাকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় নূরনগর তানভীর কনভেনশন সেন্টারে নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান। ইউনিয়ন জামায়াতের আমীর ডা. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ লিয়াকত হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান বলেন, নূরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা গোলাম মোস্তফাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এস এম ফজলুল হক, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল এবং উপজেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ। এ সময় ইউনিয়ন ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব জামায়াত, শ্রমিক কল্যাণ বিভাগ এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীরা ঘোষিত প্রার্থীর সফলতা কামনা করেন এবং আগামী নির্বাচনে বিজয় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক

নূরনগর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা

আপডেট সময়: ০৯:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬