আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের প্রস্তুতিসভা Logo আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা Logo নূরনগর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা Logo নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের সাথে তালা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময় Logo পরিবেশ সুরক্ষায় ফুলকুঁড়ি আসরের কুইজ ও বৃক্ষরোপণ Logo মাছের অধিকতর ফলন নিশ্চিতে সাতক্ষীরায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ Logo সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে জিয়া পরিষদের শুভেচ্ছা Logo সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo এনএইচডিএফ কলারোয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পরিবেশ সুরক্ষায় ফুলকুঁড়ি আসরের কুইজ ও বৃক্ষরোপণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

“সুস্থ থাকলে পরিবেশ, বাঁচবে মাটি, বাঁচবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে এক ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের স্বনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ মোসলেমা আদর্শ একাডেমি মসজিদ প্রাঙ্গণে গন্ধরাজ প্রাতিষ্ঠানিক আসরের কুঁড়িদের (শিশুদের) নিয়ে এ পরিবেশ সংরক্ষণ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শাখার পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি শিশুদের উদ্দেশ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও গাছের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন অতিথিরা। পরিবেশ রক্ষার এই আয়োজনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতনের বিরুদ্ধেও সোচ্চার হন আয়োজকেরা। অনুষ্ঠান থেকে রামিসাসহ দেশের সকল শিশু ভিক্টিমদের ওপর অন্যায়-অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনে নিরীহ শিশুদের ওপর চলমান অবিচার ও সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিশ্বব্যাপী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক

পরিবেশ সুরক্ষায় ফুলকুঁড়ি আসরের কুইজ ও বৃক্ষরোপণ

আপডেট সময়: ০৯:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬