সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসকের অফিস কক্ষে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিয়া পরিষদের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহ-সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. শেখ আলমগীর আশরাফ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হাফিজুল আল-মাহমুদ রিটু, সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও ঝাউডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. খলিলুর রহমান, শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক শফিউল আলম, কালীগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ অলিউর রহমান এবং তালা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে জিয়া পরিষদের শুভেচ্ছা
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- ১৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























