সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আয়োজনে এবং প্রাইম ব্যাংক লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় এ খেলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ সাহেদ হোসেন, প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার প্রতিনিধি সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী কমিটির সদস্য ও ফুটবল খেলোয়াড় খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিসিবির কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান সৈকত এবং বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান প্রমুখ।
টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচে বাগেরহাট জেলা স্কুল বনাম মাগুরা জেলা স্কুল অংশ নেয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস ও জাকির হোসেন মিঠু।
আজকের বাণী 






















