আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা Logo ঐতিহ্যবাহী খেলাধুলা টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান আব্দুর রউফের Logo সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ১৯ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ Logo কফিনে ফিরলেন দুই রেমিট্যান্সযোদ্ধা, কান্নায় ভারী সাতক্ষীরার আকাশ Logo বিসিবির পরিচালক নির্বাচিত তামিম, সর্বোচ্চ ৭৩ ভোট Logo জরাজীর্ণ ডাকবাংলার স্থলে নতুন ভবন, আধুনিক হবে তালা বাজার: জেলা পরিষদ প্রশাসক হাবিব Logo বাংলাদেশ-চীনের গণমাধ্যম সহযোগিতা জোরদারে এফইআরবি ও আপন মিডিয়া ক্লাবের সমঝোতা Logo রামিসা হত্যা: ‘থাই পাহাড়ের মতো ভারী’ এই স্মৃতি, বললেন আইনমন্ত্রী Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ১৯ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ জুন) ৩৩ বিজিবি–এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি’র টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপি’র আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/১-এস সংলগ্ন চারাবাড়ি এলাকা থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একইভাবে কাকডাঙ্গা বিওপি’র দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন কেড়াগাছি এলাকা থেকে ৭ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করে। এছাড়া মাদরা বিওপি’র দুটি পৃথক দল উত্তর ভাদিয়ালি এলাকা থেকে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। হিজলদী বিওপি’র টহলদল সীমান্ত পিলার ১৪ সংলগ্ন এলাকা থেকে আরও ২ লাখ টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করে।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৯ লাখ ২৮ হাজার টাকা। বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি দেশীয় শিল্পের জন্যও হুমকি সৃষ্টি করছে। স্থানীয়রা বিজিবির এই অভিযানকে স্বাগত জানিয়ে সীমান্তে এ ধরনের কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ১৯ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ

আপডেট সময়: ১১:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬