আজ শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সীমানা পিলার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার (৫জুন) রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়ির থেকে এই সীমানা পিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রাম মৃত চতুর মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডল (৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪৪) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।

সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক নির্দেশনায় তালা থানা পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন চুরি, ডাকাতি, প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অবৈধ মালামাল উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৫ জুন রাত সাড়ে ১০ টার দিকে তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। পিলারের গায়ে ‘১৮১৮’ এবং (ঊঅঝঞ ওঘউওঅ ঈঙগচঅঘণ) লেখা খোদাই করা রয়েছে। এছাড়া একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বেও প্রতারণার অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

আপডেট সময়: ০৯:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬