আজ শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার (৬ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় খুলনা বিভাগের প্রতিনিধিত্বকারী গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে। দারুণ সমন্বয়, গতি ও বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকা দলটি পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে। শেষ পর্যন্ত চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে তারা নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট। দলের এই সাফল্যে কালিগঞ্জসহ পুরো সাতক্ষীরায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে উচ্ছ্বাস। ছোটদের এই অর্জনকে ভবিষ্যতের সম্ভাবনার বার্তা হিসেবে দেখছেন অনেকে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, ‘গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ খেলেছে। তাদের এই সাফল্য জেলার জন্য গর্বের। আমরা আশা করি, তারা সেমিফাইনালেও একই ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে উঠবে।’ আজ রোববার সেমিফাইনালে বরিশাল বিভাগের মুখোমুখি হবে গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলটির খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি আত্মবিশ্বাস।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময়: ০৯:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬