আজ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত ৪ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এই কমিটির অনুমোদন প্রদান করে। কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে উচ্চশিক্ষিত, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোঃ জাফর ইকবাল (শিমুল)। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সাধারণ শিক্ষক সদস্য মোঃ আব্দুর রব, অভিভাবক সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এবং পদাধিকারবলে সদস্য সচিব দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, প্রবিধানমালা অনুযায়ী আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নবগঠিত কমিটিকে বিদ্যালয়ে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন

আপডেট সময়: ১০:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬