বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/ শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৫- ২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন ‘২৬) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পেশাজীবী গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এর সহকারী পরিচালক ইঞ্জি: উসমান সরওয়ার আলম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিয়ার রহমান, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালয় প্রধান প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান পেশাজীবী চালকের উদ্দেশ্যে সড়কে শব্দ দূষণ, দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক নিরাপত্তা বিষয়ক দিক নির্দেশনা মুলক বক্তব্যে প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি চালকগণ অংশ গ্রহণ করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
পেশাজীবি গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- ১৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






















