স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আবু সেলিমের সন্ধান কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছরের নামাজের পর আলিপুর চেকপোস্ট এলাকার মসজিদে বিলালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালের ২৯ মে ঢাকা থেকে আবু সেলিম নিখোঁজ হন। তাঁর নিখোঁজের ১৫ বছর পূর্তি উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু সেলিমের পিতা, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ। এছাড়া তাঁর দুই ছেলে রাদমির ইসলাম ও সিয়াম হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও আবু সেলিমের কোনো সন্ধান মেলেনি। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিখোঁজ ব্যক্তিদের খোঁজে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। দোয়া মাহফিল শেষে আবু সেলিমের সন্ধান ও পরিবারের কাছে নিরাপদে ফিরে আসার কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর পিতা আব্দুর রউফ ছেলের খোঁজ পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবার ও এলাকাবাসী আবু সেলিমের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
নিখোঁজের ১৫ বছর: আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- ২৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ














