আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু Logo ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের প্রথম রিইউনিয়ন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম রিইউনিয়ন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম। স্বাগত বক্তব্য দেন রিইউনিয়ন উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহেদ মোস্তফা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক (অব.) লিয়াকত পারভেজ, বাগেরহাট পিসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান হাবিব, সহযোগী অধ্যাপক সাহিনা সুলতানা, সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী ও আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান, কাজী নাজমুল আহসান জনি, জুবায়ের আলম, জিয়াউর রহমান, মাহবুবুল হক ও শরীফ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিইউনিয়ন উদ্যাপন কমিটির সদস্যসচিব নাজমুল হক, অ্যাডভোকেট এম এম বাযেজিদ রনি, আনিছুর রহমান আনিচ ও কুহেলী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম

সাতক্ষীরা সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের প্রথম রিইউনিয়ন

আপডেট সময়: ১০:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬