আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীউলা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আল আমিনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব ও জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এড. মো. নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরডিবির সভাপতি আব্দুল মান্নান, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিয়ার রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু। আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনির শ্রীউলায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- ২৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ














