আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার পরিবহন কাউন্টার পরিদর্শনে বিআরটিএর বিভাগীয় পরিচালক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন ঢাকাগামী পরিবহন কাউন্টারে আকস্মিক পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার সন্ধ্যার পর শহরের সঙ্গীতা মোড় এলাকায় ট্রাফিক পুলিশ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না এবং যাত্রীসেবার মান পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি যাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার চালানো হয়। মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান। তিনি বিভিন্ন পরিবহন কাউন্টারে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক জামান, পরিবহন ম্যানেজার সমিতির সভাপতি মুকুলসহ পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। বিআরটিএ সূত্র জানায়, ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। পরিদর্শনকালে যাত্রীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

সাতক্ষীরার পরিবহন কাউন্টার পরিদর্শনে বিআরটিএর বিভাগীয় পরিচালক

আপডেট সময়: ১০:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬