আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের উপস্থিতিতে জামাত দুটি অনুষ্ঠিত হয়। সকাল সাতটায় প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন  হুযাইফী। পরে সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জামাতে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সেক্রেটারি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহসুদুর রহমান পিপিএম সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে খুতবায় বলা হয়, ত্যাগ ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের শিক্ষা দেয় এই উৎসব। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের স্মরণেই মুসলিম বিশ্বে কোরবানির প্রচলন হয়েছে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয় বলেও খুতবায় উল্লেখ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

আপডেট সময়: ০৬:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬