কলারোয়া উপজেলার ওফাপুর এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শাহাজান নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওফাপুর এলাকায় একটি দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাজের শেষ পর্যায়ে অন্য শ্রমিকদের সঙ্গে ছাদে কাজ করছিলেন শাহাজান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাজানের বাড়ি উপজেলার ফয়জুল্যাপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয়রা জানান। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজকের বাণী 






















