সাতক্ষীরার পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম সংলগ্ন পলাশপোলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনের সাবেক সভাপতি আজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিগত বছরের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার সার্বিক সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে পুনরায় আজহারুল ইসলাম মুকুল সভাপতি, জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মাসুদ আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি সাংবাদিক মেহেদী আলী সুজয়, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আহমদ খান সাগর ও শেখ আবু মুরাদ তুহিন, কোষাধ্যক্ষ আবু আসাদ খান চৌধুরী, প্রচার সম্পাদক সানাউল্লাহ বাবু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম চঞ্চল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ডা. মো. মাসুম বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. আজিম আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আরাফাত হোসেন সুজন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. হাসানুজ্জামান, শফিকুল ইসলাম ময়না, মাগফুরাত খান চৌধুরী তাপস, আব্দুর রহমান গাজী (আব্দুল), শেখ নাজমুল হাসান তিতাস, পরিমল সরকার, খোরশেদ আলম, আমজাদ হোসেন, আজিজুল বাবু, কুরবান আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা আরও বলেন, ভবিষ্যতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ আরও জোরদার করা হবে।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সদস্য ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও সেবাধর্মী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজকের বাণী 
























