তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান চিশতীর ষষ্ঠ কন্যা এবং খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাষ্ট্রদূত শেখ তৈয়েবুর রহমানের সহধর্মিণী লাইলা রহমান (৮১) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ভাই, পাঁচ বোন, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার শেখ আশিক ইকবাল। শনিবার বাদ আছর মাঝিয়াড়া বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাঝিয়াড়া পারিবারিক কবরস্থানে তার পিতা-মাতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমা লাইলা রহমান সাবেক সংসদ সদস্য সৈয়দ কামাল বখত ছাকী ও সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখতের মামাতো বোন এবং খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ঈসার বোন ছিলেন। এছাড়া তিনি আন্তর্জাতিক মহিলা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন। জানাজার নামাজে অংশ নেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ শাফী আহমেদ, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সৈয়দ জুনায়েদ আকবর, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন, শেখ সাদী, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম, ডা. সৈয়দ মনজু, সাবেক ইউপি সদস্য সৈয়দ খাইরুল ইসলাম মিঠু, সৈয়দ আব্দুল্লাহ হেল হাদী, মরহুমার ভাই সৈয়দ ইদ্রিস, সৈয়দ হারুন, সৈয়দ ইসরাইল, একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার শেখ আশিক ইকবাল, ভাইপো সৈয়দ আরিফ ইসতিয়াক, সৈয়দ খালিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার পিতা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান চিশতীর প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আলীম। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আজকের বাণী 
























