আজ শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রামিসা ধর্ষণ-হত্যার প্রতিবাদে বুধহাটায় মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আশাশুনি: শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) জুম্মার নামাজের পর দুপুর ২টায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বুধহাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নির্মম ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য কলঙ্কজনক। দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী-শিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি বেলাল হোসাইন, বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওহাব, বুধহাটা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, বুধহাটা দরগা মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম, বুধহাটা ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, আজহারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর শাখার সভাপতি মোখলেছুর রহমান, অলিউল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহসিন শরীফসহ অনেকে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বলেন, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হলে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

রামিসা ধর্ষণ-হত্যার প্রতিবাদে বুধহাটায় মানববন্ধন

আপডেট সময়: ১১:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬