আজ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঈদ সামনে রেখে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাতক্ষীরায় রোড শো ও পরিবহন কাউন্টার মনিটরিং করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার বিকেলে শহরের সঙ্গীতা মোড়ে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহনের কাউন্টার মনিটরিং করা হয় এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমানের নির্দেশনায় কর্মসূচিটি পরিচালিত হয়। রোড শোতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) উসমান সরওয়ার আলম। তিনি যাত্রী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করার আহ্বান জানান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন, ট্রাফিক বিভাগের সদস্যরা, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। রোড শো ও কাউন্টার মনিটরিং কার্যক্রমে স্থানীয় জনগণ ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

খুলনায় তৃতীয় দিনের মতো শ্রমিকদের সড়ক অবরোধ

ঈদ সামনে রেখে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

আপডেট সময়: ১১:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬