আজ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হকের মতবিনিময়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবে কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ও তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাহমুদুল হক। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তালা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. মাহমুদুল হক। তিনি বলেন, মানুষ যখন নীতি-নৈতিকতা বিসর্জন দেয়, তখন তারা আর প্রকৃত মানুষ থাকে না। মানুষের অধিকার আদায়ের জন্য তিনি আজীবন কাজ করে যাচ্ছেন। আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সব কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ডা. মাহমুদুল হক বলেন, পদ চেয়ে নেওয়া ইসলামের পরিপন্থী। জামায়াতে ইসলামীর কেউ নিজে প্রার্থী হন না, সংগঠন দায়িত্ব দিলে নির্বাচন করতে হয়। তিনি আরও বলেন, নির্বাচন করার মতো তাঁর পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা নেই। তবে উপজেলার মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। তিনি বিশ্বাস করেন, নির্বাচন করলে তাঁর পোস্টারও লাগবে না। বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের মানুষকে সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও সঙ্গে খারাপ আচরণ বা গালাগালি করা যাবে না।

তিনি বলেন, দল দায়িত্ব দিলে এবং নির্বাচিত হতে পারলে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর সহযোগিতায় তালাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন তালা পানি কমিটির মীর জিল্লুর রহমান এবং তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন জি এম খলিলুর রহমান লিথু, ফারুক হোসেন জোয়ার্দার, মো. ইলিয়াস হোসেন, তরিকুল ইসলাম, এস এম মোতাহিরুল হক শাহিন, মো. শফিকুল ইসলাম, সেকান্দার আবু জাফর বাবু, আরিফ বিল্লাহ, অর্জুন বিশ্বাস, আজমল হোসেন জুয়েল, রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, মহিবুল্লাহ মুহিব ও মিলন গোলদারসহ অন্যরা। মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর পক্ষ থেকে আম আপ্যায়ন করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

খুলনায় তৃতীয় দিনের মতো শ্রমিকদের সড়ক অবরোধ

তালায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হকের মতবিনিময়

আপডেট সময়: ১০:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬