আজ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরার শ্রমিক নেতা রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ভোমরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মা শাখরা এলাকার বাসিন্দা ও ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি আনসার ও ভিডিপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার বিকেল পাঁচটার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় পদ্ম শাখরা ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান আল ফেরদাউস আলফা এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি অসিউর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, আল্লাহ যেন রফিকুল ইসলামের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন। রফিকুল ইসলামের মৃত্যুতে ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ঈদ সামনে রেখে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

ভোমরার শ্রমিক নেতা রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন

আপডেট সময়: ১০:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬