আজ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রামিসা হত্যার ঘটনায় কঠোর শাস্তির দাবি, সাতক্ষীরায় গণপ্রতিবাদ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: শিশু রামিসা হত্যাসহ সারাদেশে খুন, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) শহরের বিভিন্ন স্থানে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে উন্নয়ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবাধিকারকর্মীরা।

সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে শিশুদের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই দিনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এমন অপরাধ আরও বাড়বে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগেও একই দাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ঈদ সামনে রেখে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

রামিসা হত্যার ঘটনায় কঠোর শাস্তির দাবি, সাতক্ষীরায় গণপ্রতিবাদ

আপডেট সময়: ১০:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬