আজ বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা Logo ব্রাজিল রেকর্ড শিরোপা জিতলেও যেখানে এগিয়ে জার্মানি Logo কর ফাঁকির মামলা থেকে খালাস পেলেন শাকিরা, ফেরত পাবেন ৭৬৫ কোটি টাকা Logo ইস্তাম্বুলে কনস্যুলেট বন্ধের চিন্তায় ইসরায়েল, তুরস্কের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আরও ঘনীভূত Logo সিরিজ হেরে নিজেদের ভুল স্বীকার করলেন পাকিস্তান অধিনায়ক Logo খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা Logo স্বদেশ ও আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে বাঁশদহ ভবানীপুর দাসপাড়ায় লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo জাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম Logo সাতক্ষীরায় ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত, ভালো মানের নেটওয়ার্কিং পণ্য ব্যবহারের আহ্বান Logo নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা, তালায় ১০০ খামারিকে মিল্ক ক্যান বিতরণ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সিরিজ হেরে নিজেদের ভুল স্বীকার করলেন পাকিস্তান অধিনায়ক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সিলেটে টেস্টে বাংলাদেশকে অভিনন্দন জানালেও ভুলের কথা স্বীকার করলেন পাকিস্তান অধিনায়ক সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ৭৮ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ ২–০ ব্যবধানে বাংলাদেশকে দিয়ে হারিয়েছে সফরকারী পাকিস্তান। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান থামে ৩৫৮ রানে। এই জয়ে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে নিজের দলের একাধিক ভুলের কথা অকপটে স্বীকার করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি বলেন, চতুর্থ ইনিংসে ভালো লড়াই করলেও আগের ইনিংসগুলোর ব্যর্থতাই ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে। শান মাসুদ বলেন, “আমাদের অনেক ভুল হয়েছে। চতুর্থ ইনিংসে প্রায় ৩৬০ রান তাড়া করা সহজ নয়, তবে সেখানে আমরা লড়াই করেছি। সমস্যা হয়েছে প্রথম তিন ইনিংসে। সেখানকার ভুলগুলোই আমাদের পিছিয়ে দিয়েছে এবং লক্ষ্যকে পাহাড়সম করে তুলেছে।”

বাংলাদেশের প্রথম ইনিংসে লোয়ার অর্ডারের প্রতিরোধকেও ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন তিনি। ১১৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসসহ শেষদিকে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ পৌঁছে যায় ২৭৮ রানে। এ প্রসঙ্গে মাসুদ বলেন, “বাংলাদেশ যখন ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছিল, তখন আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। শেষ চার উইকেটে তারা অনেক রান যোগ করেছে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।”

পাকিস্তানের প্রথম ইনিংস ব্যর্থতাও তুলে ধরেন তিনি। ২৩২ রানে অলআউট হওয়া প্রসঙ্গে মাসুদ বলেন, সেট ব্যাটসম্যান থাকা অবস্থায় বড় ইনিংস না খেলতে পারাই তাদের বড় ভুল ছিল। তিনি আরও যোগ করেন, প্রথম তিন ইনিংসের ভুলের খেসারতেই চতুর্থ ও পঞ্চম দিনে সর্বোচ্চ চেষ্টা করেও জয় পাওয়া সম্ভব হয়নি। এই জয়ের মাধ্যমে সিরিজ ২–০ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ দল, যা দেশের টেস্ট ক্রিকেটে আরও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

সিরিজ হেরে নিজেদের ভুল স্বীকার করলেন পাকিস্তান অধিনায়ক

আপডেট সময়: ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬