নিজস্ব প্রতিনিধি: উন্নয়ন সংস্থা স্বদেশ ও আইন ও সালিশ কেন্দ্রের বাস্তবায়নে নাগরিকতা প্রকল্পের আইনগত সহায়তা কর্মসূচির আওতায় সাতক্ষীরার বাঁশদহ ভবানীপুর দাসপাড়ায় একটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় আয়োজিত এ লিগ্যাল ক্যাম্পে স্থানীয় জনগণের মাঝে আইনগত সহায়তা, পরামর্শ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম, স্বদেশ সংস্থার নির্বাহী মাধব চন্দ্র দত্ত, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও এমএসপি ও এমএনপি সদস্যবৃন্দসহ আইনগত সহায়তা ও পরামর্শ গ্রহণকারী প্রায় শতাধিক মানুষ এ ক্যাম্পে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, নাগরিকদের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করা এবং আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
স্বদেশ ও আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে বাঁশদহ ভবানীপুর দাসপাড়ায় লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত
-
আজকের বাণী - আপডেট সময়: ০৮:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























