আজ বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা Logo ব্রাজিল রেকর্ড শিরোপা জিতলেও যেখানে এগিয়ে জার্মানি Logo কর ফাঁকির মামলা থেকে খালাস পেলেন শাকিরা, ফেরত পাবেন ৭৬৫ কোটি টাকা Logo ইস্তাম্বুলে কনস্যুলেট বন্ধের চিন্তায় ইসরায়েল, তুরস্কের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আরও ঘনীভূত Logo সিরিজ হেরে নিজেদের ভুল স্বীকার করলেন পাকিস্তান অধিনায়ক Logo খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা Logo স্বদেশ ও আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে বাঁশদহ ভবানীপুর দাসপাড়ায় লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo জাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম Logo সাতক্ষীরায় ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত, ভালো মানের নেটওয়ার্কিং পণ্য ব্যবহারের আহ্বান Logo নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা, তালায় ১০০ খামারিকে মিল্ক ক্যান বিতরণ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত, ভালো মানের নেটওয়ার্কিং পণ্য ব্যবহারের আহ্বান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াইফাই প্রযুক্তির মানোন্নয়ন এবং আধুনিক যন্ত্রাংশের পরিচিতি নিয়ে ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ (জ্ঞান আদান-প্রদান সভা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১টায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ আল-বারাকা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় পিৎজা মিলন হলরুমে এ তথ্য ও জ্ঞানমূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও সফল সঞ্চালনা করেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী এবং ‘মিঠুন ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী মোঃ ইসমাইল হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরঞ্জিত সাহা, নাজমুল হোসেন, সুজন হোসেন, শেখ সুমনসহ স্থানীয় ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা প্রযুক্তির আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে বিভিন্ন প্রকার উন্নত মানের রাউটার, ওএনইউ (ঙঘট), ওএলটি (ঙখঞ) এবং এসি-নেট (অঈ-ঘঊঞ) মেশিনের কার্যকারিতা ও ব্যবহারবিধি সম্পর্কে টেকনিক্যাল ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, “আজকের এই জ্ঞানমূলক প্রশিক্ষণটি স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি বড় পাওয়া। এই সেশনের মাধ্যমে অর্জিত ধারণা গ্রাহকদের আরও সুন্দর ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে সহায়তা করবে।”
একই সঙ্গে বক্তারা বাজারে থাকা নকল ও নিম্নমানের পণ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে সঠিক ও আসল পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরার সংগীতা সিনেমা হল সংলগ্ন লেক ভিউ রোডে যাওয়ার পথে বাম পাশে অবস্থিত ‘মিঠুন ইলেকট্রনিক্স’-এ ডিশ ও ইন্টারনেটের যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যেকোনো ধরনের আসল ওয়াইফাই নেটওয়ার্ক সার্ভিস ও ইলেকট্রনিক্স পণ্যের জন্য সরাসরি দোকানে অথবা মোবাইল নম্বর ০১৭২৪-৪৬৭৮৩৩-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়। সেশনে উপস্থিত সকল সদস্য ভালো মানের পণ্য ও সঠিক সেবা প্রদানের মাধ্যমে সাতক্ষীরার ইন্টারনেট সেবাকে আরও একধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

সাতক্ষীরায় ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত, ভালো মানের নেটওয়ার্কিং পণ্য ব্যবহারের আহ্বান

আপডেট সময়: ০৮:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬