তালা প্রতিনিধি: “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে “নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় তালা ও পাইকগাছা উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশ নেন। কর্মশালায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে বিদ্যমান চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১০০ জন খামারির মাঝে বিনামূল্যে মিল্ক ক্যান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাসুম বিল্লাহ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. খাইরুল ইসলাম। ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার কৃতিশ চন্দ্র মিস্ত্রি ও ভেটেরিনারি সার্জন ডা. মো. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মমতাজ আলী এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ব্র্যাক ডেইরি দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণে মান নিয়ন্ত্রণ বজায় রেখে কাজ করছে। নিরাপদ ও মানসম্মত দুধ বাজারজাতকরণে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। আঞ্চলিক ব্যবস্থাপক মো. মমতাজ আলী বলেন, খামারিদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ব্র্যাক ডেইরি খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে সময়োপযোগী ও উপকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা, তালায় ১০০ খামারিকে মিল্ক ক্যান বিতরণ
-
আজকের বাণী - আপডেট সময়: ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























