‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সময় টিভির মমতাজ আহমেদ বাপিসহ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সেবা সহজ হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পাবে। এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেজগাঁও ভূমি মন্ত্রণালয় থেকে দেশব্যাপী ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগেরবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম এবং জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
আজকের বাণী 






















