স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পুলিশের এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো. আবু সালেহ মো. আশরাফুল আলম। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা অবস্থা, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি এবং ট্রাফিক আইনের প্রয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সার্কেল অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার নির্দেশনা দেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলামসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























