আজ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীর জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন Logo গাজার পথে ত্রাণবাহী নৌবহর আটক, আন্তর্জাতিক জলসীমায় উত্তেজনা Logo মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে পাহাড়সম লিড, জয়ের জন্য বিশ্বরেকর্ডের সামনে পাকিস্তান Logo সুন্দরবনে জেলে নিহতের জেরে শ্যামনগরে বনবিভাগ অফিসে হামলা, আহত ৫ Logo আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের সমাপনী Logo জীবিকার সন্ধানে গিয়ে প্রাণ গেল জেলের, প্রশ্নের মুখে নিরাপত্তা Logo সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান Logo মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo বিসিবি নির্বাচন ৭ জুন, তফসিল ঘোষণা—শুরু আনুষ্ঠানিক কাউন্টডাউন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোকছেদ আলী কল্যাণ ট্রাস্টের সভাপতি শেখ মফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।

বক্তারা বলেন, “শিক্ষাই মানুষকে আলোকিত করে। মেধাবীদের উৎসাহিত করতে এমন আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার সুপার শেখ মমিনউদ্দীন, সমাজসেবক মঞ্জুরুল ইসলাম, শেখ মুকিতুজ্জামান রুবেল, হাফেজ আব্দুর রাকিব, সমাজসেবক রবিউল ইসলাম, অভিভাবক মোক্তার হোসেন, সাংবাদিক রিয়াজুল ইসলাম রানা ও গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং বৃত্তিপ্রাপ্তদের মধ্য থেকে ৩ জনকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে অতিথিবৃন্দ তাদের হাতে বৃত্তির অর্থ ও ক্রেস্ট তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান

আপডেট সময়: ০৫:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬