সাতক্ষীরায় ২০২৫ সালে অনুষ্ঠিত স্টাফ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্টুডেন্টস ট্যালেন্ট অ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর আয়োজনে শনিবার (১৬ মে) বিকালে তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ)-এর পদ্মা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ফারুক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টাফ বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক সাবেক অধ্যক্ষ এমদাদুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নূর মোহাম্মদ পাড়, সহ-সভাপতি মশিউর রহমান বাবু ও কামরুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সদস্য ডা. মুফতি আখতারুজ্জামান, মো. কামাল উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, বরং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। তরুণ প্রজন্মকে মেধা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের আল্লাহভীতি, নৈতিকতা ও সৎ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ১৪২ কৃতি শিক্ষার্থীকে স্টাফ বৃত্তি সংবর্ধনা প্রদান
-
নিজস্ব প্রতিনিধি - আপডেট সময়: ১০:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- ২৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

























