তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) তালা উপজেলার শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ রেজাউল ইসলাম (চেয়ার) ও জগদীশ কুমার হালদার (হরিণ)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন (চশমা) ও মোঃ সজিবদৌলা (বই)। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় কুমার দাশ (দেয়াল ঘড়ি) ও শেখ ফিরোজ আহমেদ (দোয়াত-কলম)। ঘোষিত ফলাফলে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন এবং কোষাধ্যক্ষ পদে শেখ ফিরোজ আহমেদ নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নির্বাচন কমিশনার। নির্বাচনের পর বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান শিক্ষক নেতৃবৃন্দ ও উপস্থিত শিক্ষকরা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- ২৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

























