শ্যামনগরের নূরনগরে পুকুরে ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে নূরনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মো. আমির হোসেনের ছেলে আব্দুর রহমান বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়। পরিবার জানায়, ঘটনার সময় শিশুটির বাবা মুন্সিগঞ্জে কর্মস্থলে ছিলেন এবং মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। স্থানীয়রা জানান, শিশুর নিরাপত্তায় সচেতনতার অভাব ও পুকুরঘেঁষা বসতি এলাকায় সতর্কতার ঘাটতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- ২৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

























