সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শনিবার (১৬ মে) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণা শেষে এখন শিক্ষক ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিটি পদেই দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে উপজেলার প্রায় ৮০০ জন শিক্ষক প্রতিনিধি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার। সাধারণ সম্পাদক পদে রয়েছেন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীবুদ্দৌলা ও মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলিশখালী মাগুরা কে এম এস সি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ এবং ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ কবির। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার করেছেন তারা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন কাল
-
আজকের বাণী - আপডেট সময়: ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- ২২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























