কলারোয়া প্রতিনিধি: প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ এখনও প্রাথমিক চিকিৎসাসেবার জন্য পল্লী চিকিৎসকদের ওপর নির্ভরশীল উল্লেখ করে কলারোয়া-তালা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেছেন, “পল্লী চিকিৎসকদের আরও দক্ষ, মানবিক ও দায়িত্বশীল হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।” শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কলারোয়া থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. খান মীজানুল ইসলাম, ডা. মাহমুদুল হক, মাওলানা ওসমান গনী, ডা. শেখ আফতাব উদ্দিন, মাওলানা মো. শহিদুল ইসলাম, ডা. তৈয়েবুর রহমান, অধ্যক্ষ আশফাকুর রহমান (বিপু) ও ডা. খালিদ সাইফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. মশিউল আজম, প্রভাষক হাফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। প্রধান অতিথি আরও বলেন, আধুনিক চিকিৎসা জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের সেবার মান উন্নত করতে হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পল্লী চিকিৎসকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মহিদুর রহমান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
“গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রথম ভরসা পল্লী চিকিৎসকরা” — ইজ্জত উল্লাহ এমপি
-
আজকের বাণী - আপডেট সময়: ০৭:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























