ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় শহরের নিউমার্কেট চত্বরে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলার সভাপতি মাওলানা মো. আব্দুর রশিদ। বক্তব্য দেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান, মুফতি বাকি বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন হুজায়ফী এবং সদর উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ ওয়াহিদুজ্জামানসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মসজিদ-মাদ্রাসায় হামলার ঘটনা ঘটছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান।
এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে ভারতে মুসলমানদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে এ বিষয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
-
আজকের বাণী - আপডেট সময়: ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- ২৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























