ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, হামলা, ভাঙচুর, লুটপাট, ধর্ষণ এবং কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া ইমাম সমিতি, আইম্মায়ে মাসজিদ ও সর্বস্তরের মুসলমানদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম-খতিব, আলেম-উলামা ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আসাদুজ্জামান ফারুকী। সমাবেশে বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর যে নির্যাতন, নিপীড়ন ও ধর্মীয় অবমাননার ঘটনা ঘটছে, তা অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকারবিরোধী। তারা অবিলম্বে এসব নির্যাতন বন্ধ এবং সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি। তিনি তার বক্তব্যে ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলারোয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
আজকের বাণী - আপডেট সময়: ০৭:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- ২৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























