আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নে একই গ্রামের তিনজন মরহুমের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগরদাঁড়ি ইউনিয়ন আমীর মাওলানা মনিরুজ্জামান, আসাদুজ্জামান ও ফজলুর রহমানের জানাজা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। একসঙ্গে তিনজনের জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে মাঠটি শোকাবহ জনসমুদ্রে পরিণত হয়।

জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য শহীদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে দোয়া ও মোনাজাত শেষে মরহুমদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনজনের মৃত্যুতে আগরদাঁড়ি এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা তাদের কর্মময় জীবন স্মরণ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায়

আপডেট সময়: ০৮:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬