আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলার পশুর হাটের ইজারাদার, ব্যাংক কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভার শুরুতে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধা-অসুবিধা এবং সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার জানান, ঈদ ও পশুর হাটকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এ সময় জাল টাকার প্রবণতা বাড়তে পারে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে হাটে জাল টাকা শনাক্তকরণে বিশেষ মেশিনের ব্যবস্থা রাখার আহ্বান জানান।

এ ছাড়া পশুর হাটে আগতদের সুবিধার্থে মাস্ক, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। হাটে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করার নির্দেশনাও দেন। সড়ক ও মহাসড়কে কোনো অবস্থাতেই পশু লোড-আনলোড না করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে পুলিশ সুপার বলেন, পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজির চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম, ডিআইও-১, ডিএসবি, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ পশুর হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময়: ০৮:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬