আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দীর্ঘ লড়াই শেষে তিনি এখন অনেকটা শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন সীমিত পরিসরে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। সোমবার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, পরিবারের সদস্যরা চান ঈদের আগেই মির্জা আব্বাস দেশে ফিরুন। তবে চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস শায়রুল কবির খান আরও বলেন, মহান আল্লাহর রহমতে তিনি আগের চেয়ে ভালো আছেন। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি। তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিগগিরই মির্জা আব্বাস স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের

আপডেট সময়: ১০:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬