আজ বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের Logo বিশ্ব বাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় লাফ Logo সাতক্ষীরা টু বেঙ্গালুরু অনলাইন হেল্প কেয়ার সেন্টার উদ্বোধন Logo সাত লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলো শ্যামনগরের ১৮ জেলে Logo লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত, পরিবারে শোকের মাতম Logo হামের মৌলিক ধারণা বিষয়ে সাতক্ষীরায় বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত Logo তালা প্রেসক্লাবের নির্মাণকাজ ভাঙচুর, পরিদর্শনে ওসি Logo শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা টু বেঙ্গালুরু অনলাইন হেল্প কেয়ার সেন্টার উদ্বোধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বসেই এখন ভারতের বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন জেলার মানুষ। এ লক্ষ্য নিয়ে মঙ্গলবার (১২ মে) শহরের সঙ্গীতার মোড়স্থ রাধানগর এলাকার এইবি টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে উদ্বোধন করা হয়েছে “সাতক্ষীরা টু বেঙ্গালুরু অনলাইন হেল্প কেয়ার সেন্টার”। ফিতা কেটে এই অনলাইন হেলথ কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা শহরের এনজি হাসপাতালের চিকিৎস্যক ডা: মাহফুজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, আধুনিক প্রযুক্তির কল্যাণে চিকিৎসা সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। এই অনলাইন হেল্প কেয়ার সেন্টারের মাধ্যমে সাতক্ষীরার রোগীরা ঘরে বসেই ভারতের বেঙ্গালুরুর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। অনলাইন হেলথ কেয়ার সেন্টারের পরিচালক মারুফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার জন্য অনেক রোগীকেই ভারতে যেতে হয়। বিশেষ করে হৃদরোগ, ক্যান্সার, কিডনি, নিউরো ও লিভারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় করে দেশের বাইরে যেতে হয়। নতুন এই সেন্টার চালুর ফলে প্রাথমিকভাবে অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, রোগ নির্ণয়, মেডিকেল রিপোর্ট যাচাই এবং পয়োজনীয়চিকিৎসা নির্দেশনা পাওয়া যাবে। এছায়া প্রয়োজনে রোগীদের ভারতের বেঙ্গালুরুর খ্যাতনামা হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য রেফার, অ্যাপয়ান্টমেন্ট গ্রহণ ও চিকিৎসা সংক্রান্ত সার্বিক সহযোগিতাও প্রদান করা হবে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, সাতক্ষীরায় এমন উদ্যোগ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে সীমান্তবর্তী এই জেলার সাধারণ মানুষ কম খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন

সাতক্ষীরা টু বেঙ্গালুরু অনলাইন হেল্প কেয়ার সেন্টার উদ্বোধন

আপডেট সময়: ০৯:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬