আজ বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের Logo বিশ্ব বাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় লাফ Logo সাতক্ষীরা টু বেঙ্গালুরু অনলাইন হেল্প কেয়ার সেন্টার উদ্বোধন Logo সাত লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলো শ্যামনগরের ১৮ জেলে Logo লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত, পরিবারে শোকের মাতম Logo হামের মৌলিক ধারণা বিষয়ে সাতক্ষীরায় বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত Logo তালা প্রেসক্লাবের নির্মাণকাজ ভাঙচুর, পরিদর্শনে ওসি Logo শ্যামনগরে লবণাক্ততা সহনশীল ব্রি-ধান ৯৯ কর্তন ও কৃষক মাঠ দিবস
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালা প্রেসক্লাবের নির্মাণকাজ ভাঙচুর, পরিদর্শনে ওসি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা বাজার সংলগ্ন নদীর ধারে কফি হাউজের পাশে নির্মাণাধীন তালা উপজেলা প্রেসক্লাবের নতুন গাঁথুনীতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে কে বা কারা নির্মাণাধীন অংশের নতুন গাঁথুনী ভেঙে দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। মঙ্গলবার (১২ মে) দুপুরে তালা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নির্মাণকাজের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আব্দুল মিল্টন ও আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুস পাড়, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, তথ্য প্রচার বিষয়ক সম্পাদক জোহর হোসেন সাগর, জমির উদ্দিন মোল্লাসহ অন্যান্য সদস্যরা।

তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে প্রেসক্লাবের নির্মাণকাজ চলমান রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন

তালা প্রেসক্লাবের নির্মাণকাজ ভাঙচুর, পরিদর্শনে ওসি

আপডেট সময়: ০৯:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬