তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে আটারই বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরভ্যান জব্দ করা হয়। আটকরা হলেন আটারই গ্রামের মাহমুদপাড়া এলাকার মোঃ রাজু মাহমুদ (২২), পিতা মোঃ বকুল মাহমুদ এবং মোঃ আবির (২১), পিতা মোঃ কামরুল। স্থানীয় সূত্রে জানা যায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী কোহিনূরের কাছ থেকে গাঁজা কিনে ফেরার সময় সন্দেহ হলে স্থানীয়রা দুই যুবককে আটক করেন। পরে বিষয়টি তালা থানায় জানানো হলে এসআই তপনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয়রা অভিযোগ করেন, কোহিনূর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তার সহযোগিতায় আরও কয়েকজনের মাধ্যমে বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক সরবরাহ হচ্ছে। এতে এলাকার যুব সমাজ ক্ষতির মুখে পড়ছে বলে তারা জানান। এলাকাবাসী আরও বলেন, আটারই গ্রামে মাদকের বিস্তার দিন দিন বাড়ছে। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালিয়ে এলাকা মাদকমুক্ত করার দাবি জানান। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তালায় গাঁজাসহ দুই যুবক আটক
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- ২৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























